ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় অটোরিকশা চালকে পরিত্যক্ত লাশ উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৪৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • / ১১০৫ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:আশুলিয়ায় মোফাজ্জল হোসেন নামে এক অটোরিকশা চালকে হত্যা করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাইছাবাড়ির এলাকার আঞ্চলিক সড়কের পাশে পরিত্যক্ত মাঠ থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করেছে।

নিহতের স্বজন ওসমান গনি জানান, মোফাজ্জল প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বাসা থেকে রিকশা নিয়ে বের হন। পরে সকাল ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জানতে পারি তার লাশ পড়ে আছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অটোরিকশার জন্য তাকে হত্যা করা হয়েছে। তার মাথার পিছনে জখমের চিহ্ন রয়েছে। লোহার রড বা ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

আশুলিয়ায় অটোরিকশা চালকে পরিত্যক্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৭:৪৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১