ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আসছে হৃতিক-দীপিকার ‘ফাইটার’

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • / ১০৭৮ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:১০ জানুয়ারি ছিল হৃতিক রোশনের জন্মদিন। স্বাভাবিকভাবেই এই দিনে উপহারে উপহারে ঢাকা পড়েছিলেন এই বলিউড সুপারস্টার। জন্মদিনেই যেন উল্টো দীপিকা পাড়ুকোনকে এক উপহার দিলেন তিনি। যার প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী সামাজিক মাধ্যমে লিখলেন, ‘স্বপ্ন সত্য হলো’।

জন্মদিন উপলক্ষে নতুন ছবি ‘ফাইটার’-এর প্রথম টিজার প্রকাশ করেছেন হৃতিক। এতে দেখা যায়, ছবিতে তার বিপরীতে আছেন দীপিকা। দু-দিন আগেই ইন্সটাগ্রামে হৃতিকের সঙ্গে ‘বড় সেলিব্রেশন’-এর ঘোষণা দিয়েছিলেন দীপিকা। আর তার প্রত্যাশা মতোই জন্মদিনে সেই বড় সেলিব্রেশনের রহস্য উন্মোচন করলেন খোদ হৃতিক। দীপিকার পছন্দের নায়ক হৃতিক। কিন্তু তাদের কাজের সূচি কোনোভাবেই মিলছিল না।

নতুন ছবির ফলে দুই তারকার ভক্তদেরও বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে প্রথমবারের মতো রুপালি পর্দায় একসঙ্গে জুটি বেধে আসছেন হৃতিক-দীপিকা, পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ। হৃতিককে শেষ দেখা গেছে ‘ওয়ার’ (২০১৯) সিনেমায়। এর পরিচালকই নতুন ছবিটি নির্মাণ করছেন।

চলচ্চিত্রটি নিয়ে হৃতিক টুইটারে লেখেন, ‘আপনাদের সামনে নিয়ে এলাম মারফ্লিক্সের (প্রযোজনা সংস্থা) ভাবনা, ফাইটার হিসেবে! অসাধারণ দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রথম যুদ্ধের জন্য প্রস্তুত আমি। সিদ্ধার্থ আনন্দের এই ছবিটি একটা আনন্দে ভরা জার্নি হতে চলেছে।’ ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ‘ফাইটার’ মুক্তি পাবে। এতে হৃতিককে এক সেনা কর্মকর্তার  চরিত্রে দেখা যাবে।

ট্যাগস :

আসছে হৃতিক-দীপিকার ‘ফাইটার’

আপডেট সময় : ০১:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১