ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
  • / ১০৮২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:লক্ষ্মীপুরের র‌্যাব-১১ অপহরণ মামলার পলাতক আসামি সাব্বির হোসেন ওরফে সাদাতকে (২২) গ্রেফতার করেছে।বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার ভোররাতে নোয়াখালীর সোনাইমুড়ী এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ঢাকা দক্ষিণখান থানায় দায়েরকৃত অপহরণ মামলার পলাতক আসামি সাদাতকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতার সাব্বির হোসেন ওরফে সাদাত নোয়াখালী জেলার ভানুয়াই গ্রামের আবুল কালামের ছেলে।

র‌্যাব-১১ সহকারী পুলিশ সুপার আবু ছালেহ জানান, অপহরণ মামলার পলাতক আসামি সাদাতকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট আসামি ও ভিকটিমকে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

লক্ষ্মীপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

আপডেট সময় : ০২:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১