ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে বরুণ, বিলাসবহুল রিসোর্টে ৩ দিনের আয়োজন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • / ১০৭২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:বলিউড তারকা বরুণ ধাওয়ান বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আগামী ২৪ জানুয়ারি। পাত্রী তাঁর ছোটবেলার বান্ধবী ফ্যাশন ডিজাইনার নাতাশা দালাল।

বরুণ ও নাতাশার শৈশবের বন্ধুত্ব একসময় রূপ নেয় পরিণয়ে। আর সেই পরিণয় এবার পেতে যাচ্ছে চূড়ান্ত পরিণতি। নিজেদের সম্পর্ক প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নাতাশা বলেছিলেন, ‘বরুণ আর আমি একসঙ্গে স্কুলে পড়তাম। ২০ বছর বয়স পর্যন্ত আমরা বন্ধু ছিলাম। কিন্তু পড়াশোনার জন্য আমি দেশ ছাড়ার পর বুঝতে পারি যে আমাদের সম্পর্কটি বন্ধুত্বের চেয়ে বেশি ছিল। এরপর আমি ওর সঙ্গে ডেট করা শুরু করি।’

অভিনেতা বরুণ ধাওয়ান ২০২০ সাল শেষ করেন বহুল প্রতীক্ষিত ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমা দিয়ে। গত ২৫ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় সিনেমাটি। সূত্রের বরাতে বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমাটির জন্য বরুণ ধাওয়ান ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।

ট্যাগস :

বিয়ের পিঁড়িতে বরুণ, বিলাসবহুল রিসোর্টে ৩ দিনের আয়োজন

আপডেট সময় : ০১:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১