ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

করোনাভাইরাসের চেয়ে বিপজ্জনক: নুসরাত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) করোনাভাইরাসের চেয়েও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

নুসরাত বলেন, নিজেদের চোখ ও কান খোলা রাখুন। আপনার চারপাশে কিছু মানুষ আছে, যারা করোনার চেয়েও বিপজ্জনক। আপনারা কি জানেন করোনার চেয়েও বিপজ্জনক কী? এটি বিজেপি।

‘তারা আমাদের সংস্কৃতি বোঝে না। তারা মানবতা বোঝে না। আমাদের কঠোর পরিশ্রমের মূল্য তারা বোঝে না। তারা শুধু ব্যবসা বোঝে। তাদের অনেক অর্থ আছে। সবখানে অর্থ ছড়াচ্ছে তারা। তারা ধর্মের ভিত্তিতে মানুষকে একে অন্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়।’

রাজ্য বিজেপির সহপর্যবেক্ষক ও সোশ্যাল মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য এক টুইটবার্তায় নুসরাতের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন।

অমিত বলেছেন, পশ্চিমবঙ্গে টিকা নিয়ে খুব বাজে রাজনীতি হচ্ছে। প্রথমে মমতা ব্যানার্জি মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লা চৌধুরী টিকা বহনকারী ট্রাক আটকে দিলেন পথে। এখন তৃণমূলের এমপি বিজেপিকে করোনার সঙ্গে তুলনা করছেন। কিন্তু মমতা চুপ করে আছেন। কেন? আশকারা?

এর আগে জাতীয় স্তরে বেকারত্বের সংখ্যা বৃদ্ধির প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইটারে আক্রমণ করেন কলকাতার জনপ্রিয় এ অভিনেত্রী।

ট্যাগস :

করোনাভাইরাসের চেয়ে বিপজ্জনক: নুসরাত

আপডেট সময় : ০৫:০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১