ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিলাসবহুল নতুন বাসায় নতুন সজ্জা সাইফ-কারিনার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
  • / ১০৮৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কবলিউড তারকারা এখন বিলাসবহুল বাড়ি কেনার খবরে আলোচনায় আসছেন। আগেই খবর বেরিয়েছিল, তেমনই একটি বাড়ি কিনেছেন কারিনা কাপুর খান ও সাইফ আলি খান দম্পতি। আর কিছুদিন পরেই কারিনা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। তার আগে নতুন বাড়িতে সপরিবারে উঠেছেন।

ইনস্টাগ্রামে নতুন বাড়ির একটি ছবি শেয়ার করে কারিনা কাপুর খান লিখেছেন, ‘নতুন সূচনার দ্বারে।’ সেইসঙ্গে ভালোবাসা ও হাসির জোড়া ইমোকন জুড়েছেন।

ওই ছবি প্রকাশের পর বেবোর ভক্ত ও বন্ধুরা তাঁকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। প্রথমে এই ডিভাকে অভিনন্দন জানিয়েছেন তাঁর বোন  কারিশমা কাপুর। বেবোর ননদ সোহা আলি খান, বন্ধু অমৃতা অরোরা, মনীশ মালহোত্রা, আদর জৈনসহ অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

শুধু কারিনাই নন, কারিশমাও নতুন বাড়িতে বোনের সঙ্গে ছবি তুলে তা ভাগাভাগি করেছেন ইনস্টাগ্রামে। কারিশমা ক্যাপশন জুড়েছেন, ‘নতুন সূচনা সব সময়ই বিশেষ।’

কারিনা কাপুর খান ও সাইফ আলি খান দম্পতি তাঁদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন আগামী মার্চে। তাঁদের প্রথম সন্তানের নাম তৈমুর আলি খান।

ট্যাগস :

বিলাসবহুল নতুন বাসায় নতুন সজ্জা সাইফ-কারিনার

আপডেট সময় : ০৫:০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১