ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • / ১০৮১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় প্রদান করেন।মামলার বিবরণে জানা যায় গেছে, ২০০৫ সালে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার চর সাজাই নয়াপাড়া গ্রামের বকুলের (২৫) সাথে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার শাহিনা বেগমের (২০) পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের পর থেকে বকুল তার ভাবীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লে স্ত্রী শাহিনার সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে ২০০৭ সালের ২ ডিসেম্বর বকুল ও তার পরিবারের লোকজন মিলে শাহিনাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে।

এ ঘটনার দেড় মাস পর ময়না তদন্তের রিপোর্ট পেয়ে ২০০৮ সালের ১৬ জানুয়ারি নিহত শাহিনার বাবা শামসুল হক রাজিবপুর থানায় বকুল ও তার ভাবী নুরুন্নাহারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ ১৩ বছর শুনানির পর আদালত বকুলকে মৃত্যুদণ্ড ও নুরুন্নাহারকে খালাসের রায় প্রদান করে। মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

ট্যাগস :

কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৪:৪২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১