শিরোনাম:
দিনাজপুরের বাস-ট্রাক্টর-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ১
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৮:২৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১০৮৭ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে বাস-ট্রাক্টর-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে ওই উপজেলার ফরাক্কাবাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি মোটরসাইকেল আরোহী ছিলেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।
বান্দরবানে পর্যটকবাহী মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা ৬ পর্যটক
স্থানীয়রা জানায়, দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া বাসের সঙ্গে বোচাগঞ্জ থেকে আসা মোটরসাইকেল ও স্থানীয় একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
বিরল থানার ওসি নাসিব হাবীব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি।
























