শিরোনাম:
মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নিহত-এক
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১১০৩ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়ি প্রতিনিধিঃ
জেলা মানিকছড়ি উপজেলাধীর ওসমানপল্লী এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো দশ জন। নিহত মোঃ আবদুল সাত্তার (৩২) উপজেলার গুচ্ছগ্রামের মৃত্যু মোঃ রফিক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, আজ রোববার (২৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী বাস (চট্টমেট্টো- জ ১১-০৭১৫) ওসমানপল্লী মসজিদ সংলগ্ন রাস্তায় অপর গাড়ীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই এক জন নিহত হন। পরে ঘটনাস্থল থেকে আরো দশ জনকে আহতাবস্থায় উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
মানিকছড়ি থানা ওসি আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


























