ফরিদপুরের ছিনতাই হওয়া টাকাসহ দুইজন আটক
- আপডেট সময় : ০২:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১০৫৭ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিকাশের টাকা বিতরণ কর্মকর্তাকে (ডিএসও) জখম করে প্রায় ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই হওয়া টাকার মধ্যে তিন লাখ টাকাও উদ্ধার হয়েছে।
গ্রেফতারকৃত দুজন হলেন—আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বুড়াইচ গ্রামের হানিফ শেখের ছেলে শামীম শেখ (৩৪) ও সদর ইউনিয়নের হিদাডাঙ্গা গ্রামের সরোয়ার মুন্সির ছেলে দিদার মুন্সি (৩২)।
ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের পরনের তিনটি জ্যাকেট, একটি হাফ হাতা সোয়েটার, দুটি শীতের টুপি ও মিন্টুর মোটরসাইকেলের কাগজপত্র পানিপাড়া ব্রিজের নিচে ফেলে যায়। এ ঘটনায় গত ১৩ জানুয়ারি বিকাশের ডিএসএস ফয়সাল আহমেদ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন।
গত বছরের ৩০ ডিসেম্বর বোয়ালমারীতে একই কায়দায় বিকাশের আরেকজন ডিএসও’র কাছ থেকে ২ লাখ ২২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় একই চক্র জড়িত বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।















