ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর হাতিরঝিল থেকে আরও ৫২ কিশোর আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৩৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:

রাজধানীর হাতিরঝিলে মঙ্গলবার অভিযান চালিয়ে আরও ৫২ কিশোরকে আটক করেছে পুলিশ। গত বুধবার থেকে শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত দেড় শতাধিক কিশোরকে আটক করা হলো।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, ‘হাতিরঝিলের সড়ক ও লেকে শত শত মানুষ তাদের পরিবার নিয়ে ঘুরতে আসেন। কিন্তু এক শ্রেণির কিশোর রয়েছে, যারা উচ্চ শব্দে মোটরসাইকেল চালিয়ে পরিবেশ নষ্ট করে। এদেরমধ্যে কেউ কেউ তরুণীদের টিজ করে। মঙ্গলবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে ৫২ কিশোরকে আটক করা হয়েছে। এর আগে সোমবার আটক করা হয় ৩১ জনকে। শনিবার আটক করা হয় ৬০ জনকে।

তিনি আরও বলেন, ‘মঙ্গলবারের আটক ৫২ কিশোরের তথ্য-উপাত্ত যাচাই শেষে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আটককৃতরা হাতিরঝিল এলাকায় আর আসবে না এবং প্রতি সপ্তাহে একবার হাতিরঝিল থানায় হাজিরা দিতে হবে এমন মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।’

ট্যাগস :

রাজধানীর হাতিরঝিল থেকে আরও ৫২ কিশোর আটক

আপডেট সময় : ০৬:৩৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১