ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় লড়বেন ৯২৫৬ সুন্দরী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:২১:১১ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ এর দ্বিতীয় আসরের নিবন্ধন শেষ হয়েছে শুক্রবার (৫ ফেব্রুয়ারি)। করোনার কারণে এটি ২০২০ সালে আয়োজিত না হয়ে ২০২১ সালে করা হচ্ছে। গত ২৩ দিনে এবারের প্রতিযোগিতায় নিবন্ধন করেছেন ৯ হাজার ২৫৬ জন।

মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম জানান, ৯ হাজার ২৫৬ জন প্রতিযোগী নিয়ে পরবর্তী লেভেল শুরু হবে। পর্যায়ক্রমে অডিশনের মাধ্যমে বাছাই ও গ্রুমিং শেষে আগামী মার্চে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। আগামী মে মাসে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সের মূল আয়োজনে অংশ নেবেন।

আরও পড়ুন:

জামিনের পর প্রথম মুখ খুললেন রিয়া

জন্মদিনে ঐশ্বরিয়ার সান্নিধ্য থেকে দূরে অভিষেক

সুস্মিতা কবে বিয়ে করছেন

গত ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিবন্ধনের তারিখ ঘোষণা করে আয়োজকরা। পরে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়। এছাড়া শুরুর দিকে আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হলেও কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে নিবন্ধন ফি বাতিল করা হয়।

২০১৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’। এতে বিজয়ী হন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মেয়ে শিরিন আক্তার শিলা। এ আসরের গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ‘মিস ইউনিভার্স ১৯৯৪’ বিজয়ী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এবারের আয়োজনেও উপস্থিত থাকবেন একজন সাবেক মিস ইউনিভার্স।

ট্যাগস :

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় লড়বেন ৯২৫৬ সুন্দরী

আপডেট সময় : ১২:২১:১১ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১