ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

ধানমন্ডি রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে ৫০০ ভরি গয়না লুটের অভিযোগ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:২৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে।গতকাল শনিবার গভীর রাতে এই লুটের ঘটনা ঘটে। রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকপক্ষ আজ রবিবার সাংবাদিকদের কাছে এ কথা জানিয়েছে।

রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকের ভাই অমিত সাহা বলেন, দোকান থেকে ৫০০ ভরি গয়না ও দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

অমিত সাহা গণমাধ্যমকে বলেন, গতকাল দিবাগত রাত আড়াইটা থেকে তিনটার দিকে এই লুটের ঘটনা ঘটে। তিনজনের একটি দল দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা দোকান থেকে গয়না ও নগদ অর্থ নিয়ে যায়।অমিত সাহার ভাষ্য, সিসি টিভির ফুটেজে যে তিনজনকে দেখা যায়, তাদের দুজনের মুখ ঢাকা ছিলো। অন্যজনের মুখ খোলা ছিলো।

অর্থসহ স্বর্ণালংকার লুটের এই ঘটনায় রাজলক্ষ্মী জুয়েলার্স কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে গেছে। তারা তথ্য সংগ্রহ করছে।ধানমন্ডি থানার এসআই রুবেল আজাদ বলেন, রাজলক্ষ্মী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গত রাতে দোকানের তালা ভেঙে স্বর্ণ ও টাকা লুট করেছে।

ট্যাগস :

ধানমন্ডি রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে ৫০০ ভরি গয়না লুটের অভিযোগ

আপডেট সময় : ০৯:২৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১