ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো ব্যবসায়ীর,আহত ১

News Editor
  • আপডেট সময় : ০৯:০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো ব্যবসায়ীর,আহত ১

পূর্ণিতমা হোসাইন, ভৈরব প্রতিনিধি: ভৈরবে ছিনতাইকারীর কবলে পরে নিহত হয়েছে ১ জন এবং আহত হয়েছে ১ জন। নিহত ব্যক্তির নাম নিতাই চন্দ্র সাহা(৬৫)।ভৈরব বাজারে বস্তার ব্যবসা করতেন বলে জানা যায়। পরিবার নিয়ে ভৈরব বাজারের টিন পট্টিতে থাকেন। একই সাথে আহত ব্যক্তি মনু মিয়া (৭০)। তিনি ভৈরব পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। প্রতিদিনের মত আজ ১৩ ফেব্রুয়ারী শনিবার সাকালে নিতাই চন্দ্র সাহা এবং মনু মিয়া পৃথক সময়ে সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় হাঁটতে যায়। মনু মিয়াকে সেতুর উপরে আগে ছুরিকাঘাত করে সেতুর নিচে গিয়ে নিতাই চন্দ্র সাহাকে জখম করেছে বলে জানা যায়।

আহত অবস্থায় নিতাই চন্দ্র সাহাকে স্থানীয় কয়েকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে কর্তব্যরত চিকিৎসক নিতাই চন্দ্র সাহাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে আহত মনু মিয়া বলেন, আমি প্রতিদিনের মত ভোর ৬ টার সময় সৈয়দ নজরুল ইসলাম সেতুর উপরে হাটতে গিয়েছিলাম আজ সকালে ঘন কুয়াশা থাকায় দূরের মানুষজন দেখা যাচ্ছিলো না। হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যাওয়ার পর কয়েকজন কিশোর আমাকে ঘিরে ধরলে আমি তাদের ভয় দেখাতে থাকি এবং আমার কাছে কিছু পাবে না বলে বলি তার পরেই হঠাৎ একজন আমাকে ছুরি দিয়ে হাতে আঘাত করে এবং আমার হাত কেটে যায়।

পরে ছিনতাইকারীরা আমাকে আশুগঞ্জের দিকে যাওয়ার জন্য বলে হুমকি দেয় এবং তারা দৌঁড়ে চলে যায়। পরে আমি আহত অবস্থায় নিজের এলাকার দিকে আসার সময় শুনি ব্রীজের নিচে নাকি একজনকে ছুরি দিয়ে আঘাত করে জখম করেছে। পরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিজের চিকিৎসা করি আমার হাতে ৫ টি সেলায় করতে হয়।

ট্যাগস :

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেলো ব্যবসায়ীর,আহত ১

আপডেট সময় : ০৯:০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১