শিরোনাম:
ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:৪৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭৪ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃ
মায়ের চিকিৎসার জন্য রাখি সাওয়ান্তকে সাহায্য করেন সালমান খান। রাখির ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য অভিনেত্রীর পাশে দাঁড়ান তিনি।
সালমানের আর্থিক সাহায্যের পর রাখি সাওয়ান্তের মায়ের কেমোথেরাপি শুরু হয়। ইতোমধ্যেই জয়া সাওয়ান্তকে চার বার কেমোথেরাপি দেয়া হয়েছে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। আরো দুটি কেমোর পর হবে অস্ত্রোপচার। চিকিৎসা শুরুর পর সালমান খান এবং সোহেল খানকে ধন্যবাদ জানান রাখির মা।
মেয়ে বিগ বসের ঘরে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েন রাখি সাওয়ান্তের মা। মায়ের অসুস্থতার কথা শুনে কেঁদে ফেলেন রাখি।

























