ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেম মেনে নিতে না পারায় মায়ের হাতে মেয়ে খুন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১১৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটার ভরতখালীতে প্রেম করায় কলেজ পড়ুয়া মেয়েকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার ভরখালী ইউনিয়নের দক্ষিণ উল্লাহ গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটে।

হত্যার শিকার আতিকা আকতার সুলতানা (১৭) ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লাহ গ্রামের আমিনুল ইসলাম কারীর মেয়ে। স্থানীয়রা জানান, সুলতানা ও এক যুবকের প্রেম নিয়ে পরিবারের সদস্যদের সাথে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল।

প্রেমে বাঁধা দেওয়ায় ঘটনার দিন সুলতানার সাথে মা হামিদা বেগম ও ভাইয়ের ঝগড়া হয়। এরই এক পর্যায়ে সুলতানাকে ধারালো কোনো কিছু দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুলতানার মরদেহ উদ্ধার করে।

ট্যাগস :

প্রেম মেনে নিতে না পারায় মায়ের হাতে মেয়ে খুন

আপডেট সময় : ০৪:১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১