ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১০০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

দিনাজপুরের খানসামায় ট্রাক্টরের ধাক্কায় বাঁধন ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।শনিবার দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পুলহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাঁধন পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার রাবেয়া মোড় এলাকার বানিয়াপাড়ার হামিদুল ইসলামের ছেলে। আহত নিলয় একই এলাকার বাসিন্দা।

খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন জানান, দুপুরে উপজেলার পাকেরহাট বাজার থেকে একটি মোটরসাইকেলে সৈয়দপুরের দি‌কে যাচ্ছিলেন বাঁধন ও নিলয়। পুলহাট বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে সড়কে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাঁধনকে মৃত ঘোষণা করেন। আহত নিলয়কে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :

দিনাজপুরের ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০১:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১