কবরস্থান থেকে লাশ চুরি
- আপডেট সময় : ১২:৩৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭৮ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়া শিমুলিয়া ইউনিয়ন কবরস্থান থেকে লাশ চুরি করছে দুর্বৃত্তরা।
মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ রোববার ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে ঘটনাটি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশের পরিদর্শক আব্দুর রাশিদ।এর আগে শনিবার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের এলাকার জান্নাতুল বাকি কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এক দিনই নয়, বেশ কিছুদিন ধরে এতো কঙ্কাল চুরি করেছে বলে দাবি এলাকাবাসীর।স্থানীরা পুলিশকে জানায়, রবিবার সকাল ১০টার দিকে ওই কবরস্থানে স্থানীয় একনারীর লাশ দাফন করতে নিয়ে যায় এলাকাবাসী। এসময় অন্যান্য কবরের মাটি খোঁড়া দেখতে পায় তারা।
কবরের।পাশে গিয়ে দেখতে পায় কঙ্কাল চুরি হয়ে গেছে। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।স্থানীয় যুবক হৃদয়ের সঙ্গে যোগাযোগ করে পুলিশ তিনি বলেন, আমার চাচাতো বোন রেজিয়াকে দাফন করতে গিয়ে দেখি কঙ্কাল চুরি হয়েছে।স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া জানান, স্থানীয়দের মুখে ঘটনাটি শুনে ইউনিয়ন পরিষদ থেকে লোক পাঠানো হয়। তারা চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। পরে থানায় খবর দেওয়া হয়। আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক ইউনুস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কঙ্কাল চুরি হয়েছে কীনা তা স্পষ্ট নয়।



















