শিরোনাম:
নড়াইলে এক ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
News Editor
- আপডেট সময় : ০৪:৩৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬৯ বার পড়া হয়েছে
নড়াইলে এক ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
মোঃ হাবিবুর রহমান নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া থানা এলাকা থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।রবিবার ২৮ (ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে মোঃ মিজানুর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। নড়াইল সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে এস,সি-৩৩৯/২০ মামলার ওয়ারেন্টের আসামী মোঃ মিজানুর রহমান, পিতাঃ নজীর খন্দকার,গ্রাম রামচন্দ্রপুর,থানা ও জেলাঃ নড়াইল কে সদর থানা পুলিশের এ এস আই আনিস, এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া বাজার হইতে গ্রেফতার করতে সক্ষম হয়। নড়াইল সদর থানা পুলিশের এ এস আই আনিস জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করেছি এবং গ্রেফতার পূর্বক আসামীকে নড়াইল সদর থানা হেফাজতে রাখা হয়েছে।



















