ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

পার্বত্য জেলায় মোতায়েন হবে আধুনিক পুলিশ

News Editor
  • আপডেট সময় : ০৫:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

পার্বত্য জেলায় মোতায়েন হবে আধুনিক পুলিশ

স্টাফ রিপোর্টারঃ তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে শান্তি ফিরিয়ে আনতে আধুনিক পুলিশ মোতায়েন করা হবে। আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বলেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা আপনার (স্বরাষ্ট্রমন্ত্রী) স্বাক্ষাত করেছেন, কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে? জানতে চাইলে মন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলায় মাঝে মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে।

এবিষয়ে প্রধানমন্ত্রী এ জায়গাটায় লক্ষ্য রাখতে বলেছেন। একজন অতিরিক্ত সচিবের মাধ্যমে তিনটি জেলায় কোথায় কী হচ্ছে তার একটি প্রতিবেদন এর পাশাপাশি কিছু সুপারিশও আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবার সঙ্গে আলাপ করেছি এবং শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যারা রয়েছে সবার সঙ্গে বৈঠক করেছি। উপজেলা চেযারম্যান, এমপি, মন্ত্রী সবার সঙ্গে আলোচনা করেছি। এরপর আমরা সর্বশেষ যে সিদ্ধান্তে এসেছি, সেখানে একটি শান্তি চুক্তি হয়েছিল। সে চুক্তি অনুযায়ী কিছু প্রস্তাব বাস্তবায়ন হয়েছে, কিছু হয়নি।

সে বিষয়ে সন্তু লারমা আমাদের বলেছেন, তিনি সব ধরনের সহযোগিতা করবেন। আমরা যে জিনিসটা চাচ্ছি, পার্বত্য জেলার শান্তি চুক্তি রক্ষার্থে সেনাবাহিনী যে ক্যাম্পস্থাপন করেছিল সেগুলো তারা ছেড়ে আসছে। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সে ক্যাম্পে আর্মির বদলে আধুনিক পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি এবং সন্তু লারমাকে আমরা জানিয়েছি।

আমার মূল লক্ষ্য হলো পাহাড়ে শান্তি ফিরিয়ে আনা। পাহাড়ে চাঁদাবাজি বেড়ে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবিষয়ে আমরা সন্তু লারমার সঙ্গে আলোচনা করেছি। সেখানে বলেছি পাহাড়ে খুন-খারাপি শুধু নয় চাঁদাবাজিও হচ্ছে। অস্ত্রপাতির ঝনঝনানি আমরা শুনছি, সব বিষয়ে সহযোগিতার ঐক্যমত প্রকাশ করেছেন সন্তু লারমা।

ট্যাগস :

পার্বত্য জেলায় মোতায়েন হবে আধুনিক পুলিশ

আপডেট সময় : ০৫:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১