ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিকাশে ‘এফএনএফ’, ৫ নম্বরে সেন্ড মানি করা যাবে খরচ ছাড়াই

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • / ১১০৮ বার পড়া হয়েছে

এফএনএফ- ফ্রেন্ড এন্ড ফ্যামেলি নম্বরের সুবিধার কথা সবারই জানা। ঠিক তেমনই একটি সেবা চালু করেছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ।

এ সেবার আওতায় এখন থেকে পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে কোন খরচ ছাড়াই টাকা পাঠাতে পারবেন বিকাশ গ্রাহক। বিকাশ অ্যাপ ও *২৪৭# ডায়াল করে মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত কোন খরচ ছাড়াই সেন্ড মানি করার সুযোগ নিতে পারবেন বিকাশের ৫ কোটি গ্রাহক।

টাকা পাঠানোর সমার্থক ‘বিকাশ করা’ সেবাটির সুবিধা গ্রাহকের জন্য বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠির কাছে আরো সহজ করে দিতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।

এমএফএস লেনদেনের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রায় ৯০ শতাংশ গ্রাহকই মাসে সর্বোচ্চ পাঁচটি নম্বরে গড়ে ২৫ হাজার টাকা পর্যন্ত সেন্ড মানি করে থাকেন। ফলে এখন থেকে সিংহভাগ গ্রাহকই প্রিয়জনকে টাকা পাঠাতে পারবেন কোন খরচ ছাড়াই।

সেবাটি পেতে ক্যালেন্ডার মাস অনুযায়ী একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচটি বিকাশ গ্রাহক অ্যাকাউন্ট প্রিয় হিসেবে সংযোজন করে নিতে পারবেন। একবার সংযোজনের পর ক্যালেন্ডার মাস শেষ হলে প্রয়োজনমত বিকাশ নম্বর পরিবর্তনও করে নিতে পারবেন।

বিকাশ অ্যাপ ও *২৪৭# উভয় চ্যানেলেই সহজ কয়েকটি ধাপে প্রিয় অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারবেন গ্রাহক। https://www.bkash.com/bn/priyonumber লিংকে ক্লিক করে প্রিয় অ্যাকাউন্ট যুক্ত করার পদ্ধতির বিস্তারিত জানা যাবে।

এদিকে, প্রতিমাসে ২৫ হাজার টাকার বেশি সেন্ড মানি করার ক্ষেত্রে পরবর্তী ৫০ হাজার পর্যন্ত প্রতি সেন্ড মানিতে ৫ টাকা এবং ৫০ হাজারের বেশি হলে প্রতি সেন্ড মানিতে ১০টাকা চার্জ প্রযোজ্য হবে।

ট্যাগস :

বিকাশে ‘এফএনএফ’, ৫ নম্বরে সেন্ড মানি করা যাবে খরচ ছাড়াই

আপডেট সময় : ০১:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১