ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

ব্রাহ্মণবাড়িয়ার আইনমন্ত্রীর উপস্থিতিতে সংঘর্ষ, আসামি দুই শতাধিক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৩৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • / ১১০৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের অনুষ্ঠানে দু’পক্ষের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (৬ মার্চ) রাতে পুলিশ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো আড়াইশ জনকে আসামিকে করে মামলাটি করে। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— রাসেল, সুমন, হৃদয় খান, সালাউদ্দিন, রবিন ও কাইয়ুম। এদের সবার বাড়ি তেতৈয়া গ্রামে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর ভূইয়া বলেন, “সংঘর্ষের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

গত ৫ মার্চ জেলার কসবায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে আইনমন্ত্রীর উপস্থিতিতে মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী এম. এ. আজিজের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ২০টি মোটর সাইকেল ভাংচুরসহ অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি দোকানপাট ও মার্কেটে ভাংচুর চালানো হয়। পরে মন্ত্রী ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ার আইনমন্ত্রীর উপস্থিতিতে সংঘর্ষ, আসামি দুই শতাধিক

আপডেট সময় : ০৭:৩৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১