ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল Logo স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেও রক্ষা হয়নি ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের Logo খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন Logo দুই কারণে হেরেছে ট্রাম্প! Logo বাবুনগরীর মন্তব্যে ক্ষুব্ধ কওমি আলেমরা Logo নাটোর বগুড়া মহাসড়কে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পানছড়িতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত Logo বাড়ানো হল গ্রাম পুলিশের বেতন Logo প্রতিবন্ধী শিক্ষার্থীকে মারধর, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন Logo শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে ক্ষতি প্রায় ২ হাজার কোটি টাকা

বগুড়ার তুফান সরকারের জামিন বাতিল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৪০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • / ১১৭৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

তিন বছর আগে ভর্তির প্রলোভন দেখিয়ে বগুড়ায় কিশোরীকে ধর্ষণ এবং কিশোরীসহ তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি বহিস্কৃত শ্রমিক লীগ নেতা সেই তুফান সরকারকে দেওয়া জামিন বাতিল করেছেন আদালত।

রোববার (০৭ মার্চ) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক একেএম ফজলুল হক জামিন বাতিলের ওই আদেশ দেন।

সেসঙ্গে তুফান সরকারের সহযোগী আতিকুর রহমানের জামিনও বাতিল করেন আদালত।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নরেশ চন্দ্র মুখার্জি জানান, রোববার আদালতে তুফান সরকারের জামিন আবেদন নিয়ে শুনানি ছিল। কিন্তু দুদকের একটি মামলায় তুফান সরকার কারাগারে আটক রয়েছেন। তাকে আদালতে আনতে হলে নিয়ম অনুযায়ী আসামি পক্ষের প্রোডাকশন ওয়ারেন্ট (পি/ডব্লিউ) চাইবার কথা।

কিন্তু তুফান সরকারের আইনজীবী সেটি না করে টাইম পিটিশন (সময়ের আবেদন) দিলে আদালত সেটি নাকচ করে জামিন বাতিল করেন। এছাড়া তুফানের সহযোগী আতিকুর রহমান আদালতে অনুপস্থিত থাকায় তার জামিনও বাতিল করা হয়।

এর আগে গত ১৭ জানুয়ারি একই আদালত তুফান সরকারের জামিন আবেদন মঞ্জুর করেছিলেন। সেই জামিন দেওয়ার ৫০ দিনের মাথায় আদালত জামিন নাকচ করেন।

ট্যাগস :

বগুড়ার তুফান সরকারের জামিন বাতিল

আপডেট সময় : ০৭:৪০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১