ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

থমথমে কোম্পানীগঞ্জ, কঠোর অবস্থানে প্রশাসন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৪৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • / ১০৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা চলছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, ১৪৪ ধারা জারির কারণে বসুরহাট শহরে কার্যত অঘোষিত হরতাল চলছে। বসুরহাটের বেশিরভাগ দোকানপাট খোলেনি। শহরে সাধারণ লোকজনের উপস্থিতি অনেক কম। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিন বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল থেকে বসুরহাটে পুলিশের কঠোর টহল রয়েছে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর বলেন, উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় বুধবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ আদেশ চলাকালে পৌর এলাকায় ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র‌্যালি, শোভাযাত্রা, যেকোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার-প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে পৌর শহরে চারজনের বেশি লোক জমায়েত হতে পারবে না।

উল্লেখ্য, মঙ্গলবার (৯ মার্চ) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদলের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় আলাউদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত শতাধিক ব্যক্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ওসিসহ আহত হয়েছেন ছয় পুলিশ সদস্য।

ট্যাগস :

থমথমে কোম্পানীগঞ্জ, কঠোর অবস্থানে প্রশাসন

আপডেট সময় : ০৬:৪৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১