ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

মাদক মামলার আসামির থানায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, দুই পুলিশ প্রত্যাহার

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

মাদক মামলার আসামির থানায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, দুই পুলিশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে এক মাদক মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার  করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলো, উপপরিদর্শক (এসআই) শেফালি আক্তার ও কনস্টেবল দেলোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল দাসপাড়া গ্রামের বাসিন্দা রাজা হাওলাদার তার ছেলে রুবেল মিয়া (২২)-এর বিরুদ্ধে মাদক-সংক্রান্ত অভিযোগে থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে বাবার ফোন পেয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পুলিশ রুবেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিকলী থানা হাজতে রাখে। এরপর সকাল সাড়ে ১১টার দিকে থানা হাজতের কার্নিশের সঙ্গে নিজের পরিহিত শার্ট ব্যবহার করে ঝুলন্ত অবস্থায় রুবেলকে পাওয়া যায়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান বলেন, রুবেল মাদকাসক্ত ছিলেন। বাবার দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছিল। থানা হাজতে তিনি নিজের পরিহিত শার্ট দিয়ে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনার দিনই ওই দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তিনি বলেন, ঘটনার সময় তারা থানায় যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুখলেছ সরদারের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মাদক মামলার আসামির থানায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, দুই পুলিশ প্রত্যাহার

আপডেট সময় : ০১:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬