ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতারণা মামলায় স্বর্ণাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৪১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • / ১০৯৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

সৌদি প্রবাসী সাবেক স্বামীর প্রতারণা মামলায় মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। শুক্রবার (১২ মার্চ) বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদ আক্তারের আদালত এই নির্দেশ দেন।

এর আগে, মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। সৌদি প্রবাসী ব্যবসায়ী স্বামীর কাছ থেকে দেড় কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ায় অভিযোগে মডেল অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে গতকাল গ্রেফতার করে পুলিশ।

২০১৮ সালে সৌদি প্রবাসী কামরুল হাসানের সঙ্গে ফেসবুকে স্বর্ণার পরিচয় হয়। ২০১৯ সালের মার্চে তারা বিয়ে করেন। এরপর কামরুল সৌদি আরব চলে যান। গাড়ি ও ফ্ল্যাট কেনা এবং ব্যবসা করাসহ নানা অজুহাতে কামরুলের কাছ থেকে এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন স্বর্ণা।

সম্প্রতি কামরুল দেশে ফিরলে স্বর্ণা জানায়, সে কামরুলকে অনেক আগেই তালাক দিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর কামরুল মোহাম্মদপুর থানায় মামলা করেন।

ট্যাগস :

প্রতারণা মামলায় স্বর্ণাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আপডেট সময় : ০৫:৪১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১