শিরোনাম:
২৯ মার্চ পবিত্র শবে বরাত
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ১০৯১ বার পড়া হয়েছে
দেশের আকাশে কোথাও আজ পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য সোমবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাব অনুযায়ী পবিত্র শবে বরাত পালিত হবে আগামী ২৯ মার্চ।
সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
শাবান মাসের ১৫তম রাতে শবে বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ২৯ মার্চ (সোমবার) দিবাগত রাতই শবে বরাতের রাত। শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। ফলে এবার এ ছুটি পড়েছে ৩০ মার্চ।
শাবান মাস শেষে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।























