ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

জয় দিয়ে সিরিজ শেষ করলো টাইগাররা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
  • / ১১৫৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

মিরপুরে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আয়ারল্যান্ড উলভসকে ৫ রানে হারিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল। শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলো আইরিশরা।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৬০ রান জড়ো করে বাংলাদেশ ইমার্জিং দল। দলের পক্ষে শতক হাঁকান মাহমুদুল হাসান জয়। ১৩৫ বলের মোকাবেলায় ১২৩ রান করেন তিনি, হাঁকান ৯টি চার ও ৩টি ছক্কা। এছাড়া পারভেজ হোসেন ইমন ৪১ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৩৩ রান করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই জেরেমি ললোরকে হারায় আইরিশরা। এরপর প্রতিরোধ গড়ে তোলেন ডহেনি ও অ্যাডায়ার। তবে তাদের বিদায়ের পর আবারো খেই হারায় দল। শেষদিকে নেইল রকের প্রচেষ্টাও দলকে জয় এনে দিতে পারেনি। নির্ধারিত ৫০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ২৫৫ রান।

দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন ডহেনি, ৯৯ বলের মোকাবেলায়। এছাড়া অ্যাডায়ার ৪৫ ও রক ৩৫ রান করেন। বাংলাদেশ ইমার্জিং দলের পক্ষে সাইফ হাসান তিনটি; শফিকুল ইসলাম ও তানভীর ইসলাম দুটি এবং রেজাউর রহমান রাজা ও শামীম হোসেন পাটোয়ারি একটি করে উইকেট শিকার করেন।

ট্যাগস :

জয় দিয়ে সিরিজ শেষ করলো টাইগাররা

আপডেট সময় : ০৪:৫৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১