ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী

তাপমাত্রা গিয়ে ঠেকল ৩৭ ডিগ্রির ঘরে,আগামী দু’দিনে যা আরও বাড়তে পারে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
  • / ১০৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বাড়তে বাড়তে তাপমাত্রা গিয়ে ঠেকল ৩৭ ডিগ্রির ঘরে। আগামী দু’দিনে যা আরও বাড়তে পারে।

রবিবার রাতে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় মৌসুমের প্রথম তাপপ্রবাহ বইতে শুরু করেছে দেশের ১২টি অঞ্চলের উপর দিয়ে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, খুলনা, যশোর, কুষ্টিয়া, পটুয়াখালী, সীতাকুণ্ড, রাঙ্গামাটি অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবাহাওয়া অধিদফতর আগেই মার্চ মাসের পূর্বাভাসে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দু’টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথা বলেছিল। প্রায় এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৩৬ ডিগ্রির উপরে অবস্থান করছিল। তবে তা স্থায়ী হচ্ছিল না।

আবহাওয়াবিদ আরিফ হোসেন গণমাধ্যমকে জানিয়েছে, তাপপ্রবাহ তিন দিনের মতো বিরাজ করবে। তীব্রতা না বাড়ার সম্ভাবনা থাকলেও ব্যাপ্তি বাড়তে পারে। এরপর তাপমাত্রা আবার কমে আসবে। কেননা, ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে মাসের শেষে দিকে।

সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার নাগাদ তাপমাত্রা বাড়বে। বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।

ট্যাগস :

তাপমাত্রা গিয়ে ঠেকল ৩৭ ডিগ্রির ঘরে,আগামী দু’দিনে যা আরও বাড়তে পারে

আপডেট সময় : ০২:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১