ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

আনোয়ারায় ১৭ হাজার ৬৪৫ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেফতার ২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৩৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • / ১০৬৫ বার পড়া হয়েছে
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকায় ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবা পাচারকালে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।
এ সময় তাদের কাছ থেকে ১৭ হাজার ৬৪৫ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, টেকনাফ উপজেলার মোঃ কাইয়ুম শরীফের ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৮) ও একই উপজেলার মোঃ আমিনের ছেলে কবির আহাম্মেদ (৩১)।
তারা দুইজনই টেকনাফ প্রতিদিন এবং নাফ টেলিভিশনের সাংবাদিক বলে পরিচয় দিয়েছে। রবিবার (২১ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে রবিবার দুপুর সাড়ে ১১টার সময় র্যাবের একটি আভিযানিক দল আনোয়ারা উপজেলান বরুমছড়া রাস্তার মাথা ইউরো স্টার ইউনিক পয়েন্ট ক্রোকারিজ দোকানের সামনে বাঁশখালী-চট্টগ্রাম পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মোটরসাইকেল এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেলটি র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে শহিদুল ইসলাম (২৮) ও কবির আহাম্মেদ (৩১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
পরে তাদের মোটরসাইকেলের (চট্ট-মেট্রো-ল-১৪-২৯৪০) তেলের ট্যাংকির ভিতর থেকে ১৭ হাজার ৬৪৫ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে তারা দুইজন দুটি সাংবাদিকতার আইডিকার্ড প্রদর্শন করে নিজেদেরকে টেকনাফ প্রতিদিন এবং নাফ টেলিভিশনের সাংবাদিক পরিচয় দেয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৪ লক্ষ টাকা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ৬৪৫ ইয়াবাসহ শহিদুল ইসলাম ও কবির আহাম্মেদ কবির নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পরে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :

আনোয়ারায় ১৭ হাজার ৬৪৫ পিস ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেফতার ২

আপডেট সময় : ০৬:৩৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১