ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

হরতালের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৪৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • / ১১০৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

হরতালের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। রোববার (২৮ মার্চ) সকাল থেকে পটিয়া উপজেলার খরনা এলাকায় সড়ক অবরোধ করে হেফাজতের কর্মীরা। এতে সাড়ে ১০টা থেকে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান।

তিনি ঢাকা পোস্টকে বলেন, হেফাজতের নেতাকর্মীদের অনেকের হাতে লাঠি রয়েছে। তারা মাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এছাড়া পটিয়া ডাকবাংলোর সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে হেফাজতের নেতাকর্মীরা।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামবাদী ঢাকা পোস্টকে বলেন, শান্তিপূর্ণভাবে সারাদেশে হরতাল চলছে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কসহ বেশ কয়েকটি সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রাম-রাঙামাটি সড়কেও যানচলাচল বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার (২৬ মার্চ) বিকেল থেকে বন্ধ রয়েছে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক। হাটহাজারী মাদরাসার সামনে ইটের দেয়াল তুলে সড়ক অবরোধ করে রেখেছে মাদরাসার ছাত্ররা।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে হেফাজতের আন্দোলনরত কর্মীদের ওপর হামলা এবং ৫ জন নিহত হওয়ার প্রতিবাদে রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজতে ইসলাম। একই ঘটনায় শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

হেফাজতের হরতালে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দিলেও একে যৌক্তিক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ট্যাগস :

হরতালের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৮:৪৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১