শিরোনাম:
ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে হাবিব ওয়াহিদ
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:৪৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১০৯৯ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:
ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত ৩১ মার্চ মধ্যরাতে ফুসফুসের সমস্যা নিয়ে হাবিব ওয়াহিদ হাসপাতালে এসেছিলেন।
তখন তাকে স্পেশাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। একদিন পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন। শরীরে করোনার কিছু লক্ষণ থাকলেও করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ।’
ছেলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী হাবিব ওয়াহিদের বাবা ফেরদৌস ওয়াহিদ।


























