ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

আন্দোলনে ব্যর্থ হয়ে হেফাজতের জ্বালাও পোড়াও সন্ত্রাসী রাজনীতির ওপর ভর করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের।

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৪৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / ১১২৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
বৃহস্পতিবার ৮ এপ্রিল এক ভিডিও কনফারেন্সে ঢাকা-আরিচা মহাসড়কের ৮ লেন বিশিষ্ট আমিনবাজার সেতুর নির্মাণ কাজের উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
আন্দোলনে ব্যর্থ হয়ে অবশেষে হেফাজতের জ্বালাও পোড়াও সন্ত্রাসী রাজনীতির ওপর ভর করছে বিএনপি। বিএনপির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের দ্বিমুখী নীতি এবং করোনা নিয়ে অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করেছে।
তারা সরকারকে হঠাতে ছাত্র-শ্রমিকের ঐক্যের কথা বলছেন। কিন্তু তারা তো জনগণের পক্ষ থেকে সাড়া পাচ্ছেন না। পাচ্ছেন না জনগণের কোনো আস্থা। জনগণের সঙ্গে সম্পৃক্ততা ছাড়া এদেশে কোনো আন্দোলন সফল হয়নি, পৃথিবীর কোথাও হয়নি।
তিনি বলেন, দেশে আন্দোলনের কোনো পরিস্থিতি বিদ্যমান নেই। সে কারণে তারা বার বার ডাক দিয়েও সাড়া পাচ্ছেন না। আবার তাদের নেতিবাচক রাজনীতির কারণেও মানুষ সাড়া দিচ্ছেন না। তাদের আন্দোলন মানেই আগুন সন্ত্রাস, তাদের আন্দোলন মানেই জ্বালাও পোড়াও।
তারা একের পর এক আন্দোলনে ব্যর্থ হয়ে অবশেষে হেফাজতের জ্বালাও পোড়াও সন্ত্রাসী রাজনীতির ওপর ভর করেছেন। তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির বক্তব্য প্রমাণ করে তাদের আজ লেজে গোবরে দশা।
তারা করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত। জনগণ মনে করে বিএনপির রাজনীতির আইসোলেশন শুরু হয়ে গেছে এবং তা চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা।উল্লেখ্য, এ সেতুর দৈর্ঘ্য হবে ২৩৩ মিটার ও প্রস্থ হবে ৩৪.১৫ মিটার।
সেতুর প্রাক্কলিত ব্যয় ২১৯.৪৫ কোটি টাকা এবং চুক্তিমূল্য ১৯৯.৫০ কোটি টাকা। ৫টি স্প্যানের এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে ২০২১ সালের ২ ফেব্রুয়ারি এবং এ প্রকল্প বাস্তবায়িত হবে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারিতে। ৮ লেনের এ সেতুর জন্য ১৫০০ মিটার এপ্রোচ সড়ক নির্মাণ করা হবে।
এ প্রকল্পের অর্থায়ন করবে জিওবি।
ট্যাগস :

আন্দোলনে ব্যর্থ হয়ে হেফাজতের জ্বালাও পোড়াও সন্ত্রাসী রাজনীতির ওপর ভর করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের।

আপডেট সময় : ১১:৪৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১