ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার

হরিপুর সেচ পাম্পে বিদ্যুৎশক লেগে একজনের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:২২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • / ১১০৯ বার পড়া হয়েছে

মো: ফরিদ হোসাইন মাসুম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে সেচ পাম্পে বিদ্যুৎশক লেগে মসলিম ওরফে কোঠলা ( ৪০ ) নামে এক ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।

মসলিম ওরফে কোঠলা উপজেলার তােররা কইঝালা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে । পুলিশ সুত্রমতে জানা গেছে , মসলিম ওরফে কোঠলা সেচ মালিক মনির উদ্দিনের পাম্প দিয়ে পাশের বিলে ইরি ক্ষেতে পানি নিতে গেছিল ।

মসলিম এক হাত দিয়ে টিউবওয়েল চাপছিল আরেক হাত দিয়ে সুইচে চাপ দিতেই তৎক্ষণাৎ বৈদ্যুতিক শক লেগে মাটিতে পড়ে সাথে সাথেই মারা যায় । ১০ এপ্রিল শনিবার সকালবেলা বাড়িতে না আসায় তার স্ত্রী নুরজাহান পাম্পের ঘরে গিয়ে দেখে মসলিম মরে পড়ে আছে।

চিৎকার শুনে আশেপাশের লােকজন ছুটে এসে লাশ উদ্ধার করে । মসলিম দুই ছেলে ও দুই কন্যার পিতা ছিল । এ ব্যাপারে হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব বলেন , আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি , সেচ পাম্পের বৈদ্যুতিক শক লেগে মৃত্যু হয়েছে ।

এব্যাপারে হরিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ।

ট্যাগস :

হরিপুর সেচ পাম্পে বিদ্যুৎশক লেগে একজনের মৃত্যু

আপডেট সময় : ০৬:২২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১