ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

টেকনাফে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:২৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • / ১০৯১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে ১৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও দশ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসময় মাদক বহনের দায়ে এক যুবককে গ্রেফতার করা হয়। তার নাম ফাহিম শাহরিয়ার (৩০)। সে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উলুপাড়া এলাকার খায়রুল আলম ভুঁইয়ার ছেলে।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, টেকনাফ উপজেলার বাহারছরা ইউনিয়নের শীলখালী বিজিবি চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামালে একজন যাত্রী সন্দেহজনক আচরণ করে।

পরে বিজিবি সদস্যরা ওই যাত্রীকে নামিয়ে তল্লাশি করলে তার শরীরে ৮০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়। পরে স্বীকারোক্তিমতে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার লাল মিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে আরও ৮৭ পিস ইয়াবা উদ্ধার করে।

লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান আরও বলেন, দুই দফায় উদ্ধারকৃত ১৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসের আনুমানিক মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা এবং দশ পিস ইয়াবার মূল্য তিন হাজার টাকা।

উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

টেকনাফে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৪:২৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১