তরুণ কন্ঠ শিল্পী আরহাম চৌধুরী
- আপডেট সময় : ১১:৪১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ১২২৬ বার পড়া হয়েছে
তরুণ কন্ঠ শিল্পী আরহাম চৌধুরী
সিয়াম সরকার জান, বিনোদন প্রতিনিধিঃ আরহাম চৌধুরী। তরুণ কন্ঠ শিল্পী। বয়স বেশী না হলেও নিজ দেশকে বিদেশের মাটিতে পরিচিত করার বিরল কৃতিত্ব করেছেন অর্জন ইতোমধ্যেই। এ ছাড়াও তার কিছু গান বেশ জনপ্রিয় হয়ে গেছে। দেশে ও দেশের বাহিরে দেশের সংস্কৃতিকে প্রকাশ করার একটি অনন্য প্রতিষ্ঠান Youth Bangla Cultural Foundation এর চেয়ারম্যান ও প্রেসিডেন্ট কমল চৌধুরী ও মুনা চৌধুরীর একমাত্র ছেলে আরহাম চৌধুরী। এরই ধারাবাহিকতায় দেশের অন্যতম দৈনিক পত্রিকা দৈনিক আস্থা’র আয়োজনে আরহাম চৌধুরীর সাক্ষাৎকার।
জানঃ কেমন আছো ভাই?
আরহামঃ আছি ভালোই। তুমি কেমন আছো ভাইয়া?
জানঃ আমি ভালোই আছি। দিন যাচ্ছে কেমন?
আরহামঃ দিনকাল তো আসলে ভালো যাচ্ছে না করোনার কারণে। সবাই গৃহবন্দী হয়ে আছি, একটা অজানা আতঙ্ক বিরাজ করছে চারিদিকে—এভাবে তো আর ভালো থাকা যায় না ভাইয়া
জানঃ তা ঠিক। পড়াশুনা চলছে কেমন?
আরহামঃ পড়াশোনা ভালোই চলছে। ও লেভেল শেষ করলাম। এখন এ লেভেলে ভর্তি হবো। এরই অপেক্ষায় আছি।
জানঃ গানের খবর কী?
আরহামঃ গান চলছে কোনোরকম । বাসায় নিয়মিত প্র্যাক্টিস করছি। গিটার আর পিয়ানোটা ভালোভাবে প্র্যাক্টিস করে যাচ্ছি। এই তো।
জানঃ ঈদের কোনো প্ল্যান আছে? সামনে তো ঈদ। বেশী দিন তো আর নেই।
আরহামঃ হ্যাঁ হ্যাঁ। ঈদের প্ল্যান আছে। ঈদে আমার কিছু মৌলিক গান আসবে। আবার কিছু গান কভার করেছিলাম সেগুলো প্রকাশ করবো। কাজ চলছে। আর আমি Specially বলতে চাই যে করোনায় দুর্ভোগের স্বীকার মানুষদের জন্য আমরা একটি গান করেছি। ইংলিশ গান। Lean On Me. সব মিলিয়ে ঈদের পরিকল্পনা বড়সড়। বাকিটা করোনা পরিস্থিতির উপর নির্ভরশীল।
জানঃ হুম। বুঝলাম। এখন একটা অন্যরকম প্রশ্ন করি?
আরহামঃ হ্যাঁ। শিওর।
জানঃ কে বেশী আদর করে বাবা না মা?
আরহামঃ দুজনই। আমি বাবা মা দুজনকেই ভালোবাসি। No question there.
জানঃ স্টেজ শো কেমন করা হচ্ছে?
আরহামঃ ভালো না। তবে কিছুদিন আগে করেছিলাম বেশ কিছু কনসার্ট। উদ্যোক্তা উৎসবে তো তুমিও ছিলে।
জানঃ হ্যাঁ। খুবই সুন্দর আয়োজন ছিলো। রোমানিয়ার প্রোগ্রাম সম্পর্কে একটু বলো।
আরহামঃ রোমানিয়ায় একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হয়েছিলো। যেটা নিয়মিত হয়ে থাকে। আসলে অনুষ্ঠানটাতে পৃথিবীর প্রায় সব দেশের ছেলেমেয়েরা এসেছিলো যার যার দেশের কালচারকে তুলে ধরতে। আমিও ছিলাম। এই কারণে, I’m so proud! আর তোমার লেখা একটা গান The world is beautifulও কিন্তু গেয়েছিলাম। মনে আছে?
জানঃ হ্যাঁ। মনে আছে। বাবা মায়ের জন্য কী করতে চাও?
আরহামঃ আসলে বাবা মা’র জন্য বিশেষ করে আমার কিছু করার নেই। আমি যা করি বাবা মা তা তেই খুশি। আর আমিও সব কাজে বাবা মা’র পরামর্শ নিয়ে করি। ভালোলাগে এতোটা সাপোর্টিভ বাবা মা।
জানঃ গান শেখার অনুপ্রেরণা কার কাছ থেকে পেয়েছো?
আরহামঃ বাবা। আর মাও। বাবা আমাকে অনেক বেশী করে সাপোর্ট করে মিউজিক করবার জন্য। খুব ধৈর্য্য নিয়ে করে।
জানঃ এখন কার কাছে গান শিখছো?
আরহামঃ এস আই টুটুল স্যারের কাছে শিখছি।
জানঃ আর ক্যারিয়ার প্ল্যান কী তোমার?
আরহামঃ আমি খুব ভালো একটা ভার্সিটিতে অর্থনীতি নিয়ে পড়তে চাই। আর পাশাপাশি গান তো চালিয়ে যাবোই। এই ব্যাপারে নো কনফিউশান।
জানঃ Youth Bangla Cultural Foundation নিয়ে তোমার কী ভাবনা?
আরহামঃ Youth Bangla Cultural Foundation দেশের একটা প্রথম সারির সাংস্কৃতিক প্রতিষ্ঠান। পৃথিবীর সাতাশটিরও বেশি দেশে এর শাখা আছে এবং এটা কাজ করে যাচ্ছে দেশের কালচারকে নিয়ে। আমার বাবা কমল চৌধুরী এটার চেয়ারম্যান মা মুনা চৌধুরী প্রেসিডেন্ট। দেশের অনেক নিবেদিত প্রাণ সাংস্কৃতিক কর্মীরা এই নান্দনিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত।
জানঃ আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দৈনিক আস্থা’র এই আয়োজন কেমন লাগলো?
আরহামঃ খুবই অসাধারণ। অনেক দিন পর এভাবে খোলামেলা কথা বলতে পারলাম খুব ভালো লাগলো। ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ আমাকে নিয়ে এমন আয়োজন করার জন্য।
জানঃ তোমাকেও অনেক ধন্যবাদ আমার ও দৈনিক আস্থা’র পক্ষ থেকে।
আস্থা/এস.এস

























