ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

রংপুরের প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টায়, বাবুর্চি গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • / ১১২৫ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর। রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (২৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আব্দুল লতিফ ভুট্টু (৫০) নামে এক বাবুর্চিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার হারাগাছ পৌরসভার ধুমগড়া গ্রাম থেকে ওই বাবুর্চিকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় ওই নারীকে ছেড়ে অন্যত্র চলে যায় তার স্বামী। এরপর থেকে ওই নারী বাবার বাড়িতে বসবাস করেন।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে দশটায় দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে বাবার বাড়িতে নিজ ঘরে শুয়ে ছিলেন ওই নারী। আর ঝড়ের সুযোগে ধুমগড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল লতিফ ভুট্টু ঘরে প্রবেশ করে ভয়-ভীতি দেখিয়ে ওই নারীর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় শনিবার (১৭ এপ্রিল) রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ওই নারী। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল লতিফ ভুট্টুকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, আটক আব্দুল লতিফ ভুট্টুকে মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রোববার রংপুর আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

রংপুরের প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টায়, বাবুর্চি গ্রেফতার

আপডেট সময় : ০১:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১