শিরোনাম:
আরও এক সপ্তাহ লকডাউন বাড়ল
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৭:২৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১১৫৩ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে রোববার (১৮ এপ্রিল) রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় বিধিনিষেধ বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়।
এর আগে প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের বিধিনিষেধ শুরু হয়, যা চলে ১৩ এপ্রিল পর্যন্ত।
এরপর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে সারাদেশে ‘সার্বাত্মক বিধিনিষেধ’ শুরু হয়। এটি শেষ হবে ২১ এপ্রিল মধ্যরাতে।



















