ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণ: ক্ষুব্ধ জামায়াত আমির Logo হরমুজ খুললেও জাহাজ চলবে নতুন পথে Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধী তমছের আলীকে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা দিলেন গাইবান্ধার ডিসি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • / ১০৭১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের খান পাড়া গ্রামের ৬০ বছর বয়স্ক শারীরিক প্রতিবন্ধী দরিদ্র তমছের আলী। জন্মগত প্রতিবন্ধী হওয়ায় তমছের আলীকে হাঁটুতে ভর করে চলতে হয়।

পরিবারের অন্য কেউ না থাকায় বোনের সংসারে মানবেতর জীবন যাপন করছেন তিনি। আর্থিক অসচ্ছলতা থাকায় বোনের পক্ষেও সম্ভব না ভাইকে হুইল চেয়ার কিনে দেয়া। এমন হৃদয়বিদারক ঘটনা স্থানীয় পত্রিকার মাধ্যমে গাইবান্ধা জেলার জেলা প্রশাসক মো: আবদুল মতিনের নজরে আসে।

[irp]

তারই ধারাবাহিকতায় ২১ এপ্রিল বুধবার তমছের আলীকে নিজ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে এনে একটি হুইল চেয়ার, পরিধেয় বস্ত্র এবং আর্থিক সহায়তা প্রদান করেন গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মো: আবদুল মতিন।

বর্তমান লকডাউনে এমন সহায়তা পেয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আবেগাপ্লুত তমছের আলী। এভাবেই সবসময় অসহায়ের পাশে দাঁড়িয়ে মানবতার দীপশিখা জ্বালিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন গাইবান্ধার জেলা প্রশাসক জনাব মো আব্দুল মতিন ।

ট্যাগস :

শারীরিক প্রতিবন্ধী তমছের আলীকে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা দিলেন গাইবান্ধার ডিসি

আপডেট সময় : ১২:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১