ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দীঘিনালায় তলিয়ে গেলো বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ বন্ধ Logo আইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনে আনার প্রস্তাব সরকারের Logo চাঁদপুরে যুব মহিলালীগ নেত্রী আটক Logo শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo কক্সবাজারে পাহাড়ের মাটিচাপা পড়ে ৪ মাদ্রাসার শিক্ষার্থী নিহত  Logo জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আরিন খান Logo ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দিনাজপুরে এনসিপির ৫ নেতা আটক Logo ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক আরও গভীর হবে Logo জাতিসংঘের বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

ঘরে ডেকে ২ যুবকের নগ্ন ভিডিও করে দুই নারী ধরা

News Editor
  • আপডেট সময় : ০৫:৪৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • / ১১২৭ বার পড়া হয়েছে

ঘরে ডেকে ২ যুবকের নগ্ন ভিডিও করে দুই নারী ধরা

প্রতারণার মাধ্যমে মানুষকে আটকে রেখে টাকা আদায় করাই তার কাজ। আর ভয় দেখাতে সঙ্গে রাখে বিশাল আকৃতির ছুরি, খেলনা পিস্তল। কিন্তু পরিচয় তার কখনো গোয়েন্দা পুলিশ, আবার কখনো সাংবাদিক। দুই নারী সহযোগীসহ গ্রেফতার হওয়ার পর বের হয়ে আসছে প্রতারক মাসুদ রানার এমন কর্মকাণ্ডের নানা কাহিনী।

চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশের মুখোমুখি কথিত সাংবাদিক এবং গোয়েন্দা কর্মকর্তা মাসুদ রানা। সঙ্গে রয়েছে দুই নারী সহযোগী। যাদের কাজ মূলত টেলিফোনে সম্পর্ক তৈরি করে শিকারকে বাসায় নিয়ে আসা। এরপরের কাজ করেন মাসুদ রানা নিজেই।

গোয়েন্দা পুলিশ পরিচয়ে শিকারকে আটকের পর দাবি করা হয় লাখ টাকা। আবার কখনো শিকারের সামনে সাংবাদিক পরিচয়ে আসতেন এই মাসুদ রানা। টাকা আদায়ে চলত মারধরও।
[irp]
ভুক্তভোগীরা জানান, বাসায় গেলে তারা তাদের বন্দি করে অশ্লীল ভিডিও তৈরি করে লাখ টাকা দাবি করে। ডিবি পরিচয় দিয়ে মারধর করে লাখ টাকা দাবি করে বলে জানান অপর এক ভুক্তভোগী।

তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নগরীর পাহাড়তলী একতা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় মাসুদ রানাকে। উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত নানা উপকরণ। এর মধ্যে ক্যামেরা যেমন রয়েছে, তেমনি রয়েছে বিশাল আকৃতির ছুরি, অত্যাধুনিক খেলনা পিস্তল এবং ইয়াবা।

গ্রেফতারকৃত তিনজন হলেন-মাসুদ রানা, লক্ষ্মী রানী দান ও নার্গিস আক্তার।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার পলাশ কান্তি নাথ জানান, অন্তরঙ্গ সম্পর্ক তৈরির পরে দুই যুবককে নিরিবিলি একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপর কথিত সাংবাদিকের বাসায় নিয়ে গিয়ে অশ্লীল ভিডিও করে তাকে ফাঁসিয়ে দেবে বলে টাকা আদায় করা হয়। মোবাইল থেকে আমরা প্রমাণ পেয়েছি, সে আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে, যার তদন্ত চলছে।

গ্রেফতারকৃত মাসুদ রানার বিরুদ্ধে আগেই নগরীর বিভিন্ন থানায় সাতটি মামলা ছিল। এবার গ্রেফতার হওয়ার পর পাহাড়তলী থানায় আরও ৩টি মামলা করেছে প্রতারণার শিকার ভুক্তভোগী এবং পুলিশ।

আস্থা/এস.এস

আপডেট সময় : ০৫:৪৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১