শুভ জন্মদিন মুনা চৌধুরী!
- আপডেট সময় : ০৭:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১০৫৫ বার পড়া হয়েছে
শুভ জন্মদিন মুনা চৌধুরী!
সিয়াম সরকার জান: মুনা চৌধুরী। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের একটি বিশেষ আস্থা ও ভালোবাসার নাম। দেশের প্রতিটি শিল্পীর একটি ভালোবাসার ছাউনি মুনা চৌধুরী।
[irp]

একটি সফল জীবনের অধিকারী মুনা চৌধুরী প্রযোজনা করেছেন একশোরও বেশী নাটকে। পাশাপাশি দেশের সংস্কৃতিকে দেশে ও দেশের বাহিরে প্রতিষ্ঠিত করবার জন্য Youth Bangla Cultural Foundation নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। বিশ্বের সাতাশটিরও বেশী দেশে বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করে যাচ্ছে তাঁর এই অভিনব সংগঠন।
শুধু তাই না, অসহায়, প্রতিবন্ধী ও বেকারদের স্বাবলম্বন ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত তাঁর এই নান্দনিক প্রতিষ্ঠান। নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নেও মুনা চৌধুরী বিশেষ প্রশংসাযোগ্য একটি নাম। আজ ২৪শে এপ্রিল। অনুপ্রেরণাময় সফল Youth Bangla Cultural Foundation এর মাননীয় প্রেসিডেন্ট মুনা চৌধুরী’র জন্মদিন আজ!
আজকের দিনটি দেশের সাংস্কৃতিক অঙ্গনের খুব খুব আনন্দের দিন। এভাবেই আলোকিত হয়ে ফিরে আসুক প্রতিবছর এই দিনটি। দৈনিক আস্থা পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে মুনা চৌধুরী’কে শুভ জন্মদিন-এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

[irp]























