শিরোনাম:
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৮, শনাক্ত ৩০৩১
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৭:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১০৬০ বার পড়া হয়েছে
দেশে করোনাভাইরাসে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ২২৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জনে।
[irp]
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ২৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন। এর আগে সোমবার (২৬ এপ্রিল) করোনায় ৯৭ জন মারা যান ও নতুন করে ৩ হাজার ৩০৬ জন করোনা আক্রান্ত হন।




















