ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

বগুড়ায় ধানক্ষেত থেকে নিখোঁজ সোনা মিয়ার লাশ উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

নুরনবী রহমান বগুড়া প্রতিনিধি: বগুড়ায় নিখোঁজ হওয়া সোনা মিয়ার লাশ শনিবার (১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের বারপুর দক্ষিণপাড়ার ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি হলেন, বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের বারপুর দক্ষিণপাড়ার মৃত মকবুল হোসেন নান্নুর ছেলে সোনা মিয়া। তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন।

[irp]

জানা গেছে, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর স্থানীয় মসজিদে তারাবী নামাজে যাওয়ার কথা বলে বাড়িতে মোবাইল ফোন রেখে সোনা মিয়া বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরের পর সোনা মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার বগুড়া সদর থানায় একটি জিডি করেন। হারানো বিজ্ঞপ্তির জন্য এলকায় মাইকিং করা হয়। কিন্ত তাঁর খোজ মেলেনি।

পরে শনিবার সকালে সোনা মিয়ার বাড়ির পিছনে ঘোলাগাড়ি ঈদগাহ মাঠ সংলগ্ন ধানক্ষেত থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সোনা মিয়ার মরদেহের সন্ধান পান। পরে বগুড়া সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, আনুমানিক সকাল সাড়ে ১০টায় খবর পেয়ে পুলিশ ওই নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে।যুবকের বয়স ৩৫ হবে। ময়নাতদন্তের পর জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।

ট্যাগস :

বগুড়ায় ধানক্ষেত থেকে নিখোঁজ সোনা মিয়ার লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:৩৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১