ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / ১০৫১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায় মা ও দুই মেয়েসহ সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার রূপচেঙ গ্রামের মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম, তার চার মাসের শিশু সন্তান শাহাদত হোসেন, ৭ বছরের মেয়ে সাবিয়া বেগম ও মৃত জামাল আহমদের বোন হাবিবুন্নেছা ও সিএনজি অটোরিকশা চালক পাখিবিল গ্রামের বাসিন্দা হোসেন আহমদ।

[irp]

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, নুরপুর ফেরিঘাট এলাকা থেকে অটোরিকশাটি আচমকা মহাসড়কে ওঠে। এ সময় অটোরিকশাটি চাপা দেয় দ্রুতগতির একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ একই পরিবারের চারজন নিহত হন। আহত দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান।

ট্যাগস :

সিলেটে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

আপডেট সময় : ১০:০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১