ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’ Logo পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত-৩ Logo স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা

রোহিঙ্গারা মমতার বড় শক্তি : কঙ্গনা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে এক হাত নিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। বিধানসভা নির্বাচনে চলমান ভোট গণনায় মমতার দল তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকায় ক্ষেপেছেন তিনি। তিনি মনে করেন, নির্বাচনে জয়ের ক্ষেত্রে বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার বড় শক্তি।

টুইটারে কঙ্গনা লিখেছেন, “বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি। যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরিব আর বঞ্চিত। ভালো আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে।”

[irp]

নিজেকে বরাবর ‘দেশভক্ত’ হিসেবে দাবি করেছেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। দিল্লির কৃষক আন্দোলনের সময়ও মোদির পাশে দাঁড়িয়ে ক্ষুব্ধ কৃষকদের একহাত নেন।

প্রসঙ্গত, এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি যেকোনো মূল্যে জয়ী হতে চেয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে ক্ষমতাসীন কেন্দ্রিয় দলটির স্বপ্নভঙ্গ হতে চলেছে। তবে নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায় ও শুভেন্দু অধিকারির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

ট্যাগস :

রোহিঙ্গারা মমতার বড় শক্তি : কঙ্গনা

আপডেট সময় : ১১:১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১