ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

পরিশ্রম সার্থক হল তিন তারকার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • / ১০৮৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে বিশ্বস্ত সৈনিকের মতো কাজ করে গেছেন টালিউড তারকা মিমি, নুসরাত ও দেব। এ নির্বাচনে তারা নিজেরা প্রার্থী না থেকেও দলকে জেতাতে ঝাঁপিয়ে পড়েন সর্ব শক্তি দিয়ে। তাই রোববার তৃণমূল ২০০ পার করা মাত্রই টুইট করলেন মিমি চক্রবর্তী,  লিখলেন ‘অপরাজিত’।

দেব, মিমি, নুসরত- তিনজনেই খুবই খুশি। পরিশ্রমের ফল ফলেছে, স্বাভাবিকভাবেই একটা তৃপ্তির বোধ কাজ করেছে তিন তারকার মধ্যে। উৎসাহিত মিমি জানিয়েছেন, বাংলা আজ যা করে, ভারত আগামীকাল তা ভাবে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়েই মিমির এই উচ্ছ্বাস প্রকাশ। বিধানসভা নির্বাচনের প্রচার প্ল্যানিংয়ে প্রথমদিনেই বড় দায়িত্ব দেওয়া হয় দলের ৩ তারকা দেব, মিমি ও নুসরতকে।

[irp]

তৃণমূল সুপ্রিমো মমতা বলেছিলেন, দেব, মিমি, নুসরতকে বেশি করে সময় দিতে হবে। ৩ জনেই তড়িঘড়ি তাদের শুটিংয়ের কাজ সেরে মন দেন প্রচারের কাজে। দেব জানান, ২০১৯ সালের লোকসভা ভোটের সময়ে এত জনসমাগম দেখিনি, যা এবারের বিধানসভায় দেখেছি। প্রচার চলাকালীন কোভিডের প্রকোপ বাড়ায় প্রকাশ্য সভায় দাঁড়িয়ে মানুষকে মাস্ক পড়তে বলেছি।

এমনকি এটাও বলেছি, বাড়ি থেকে বেরোবেন না। যাকে খুশি ভোট দিন। আমাদের দলের এই অ্যাপ্রোচ মানুষের পছন্দ হয়েছে, তারা বুঝেছেন আমরা তাদের পাশে আছি।

নুসারত টুইটে লেখেন, খেলা হয়েছে, জেতা হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা স্পষ্ট হওয়া মাত্রই হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন টিএমসি করবে ২০০ পার।

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রচারে ৩ তারকার পরিশ্রম এবং সব স্পেকুলেশন উড়িয়ে বিরাট ব্যবধানে তৃণমূলের জয় তিন তারকার মনোবল আরো দৃঢ় করেছে।

ট্যাগস :

পরিশ্রম সার্থক হল তিন তারকার

আপডেট সময় : ১০:২৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১