ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ টাকা বিতরণ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • / ১০৯৬ বার পড়া হয়েছে

আমির হোসেন, বিশেষ প্রতিনিধি:ঝালকাঠির নলছিটি উপজেলায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভিজিএফ ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১৯ হাজার ১শত ২৪ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৫ মে) সকাল ১০ টায় উপজেলার মোল্লারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মোঃ কবির হোসেনের সভাপতিত্বে ১৫ শত ৮৪ পরিবারের মাঝে নগদ ৪৫০ টাকা তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।

[irp]

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কুমার খরাতি ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা আমার বাড়ি আমার খামার কর্মকর্তা রিপন কুমার মিস্ত্রী।

উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ভিজিএফ ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার ১৯ হাজার ১শত ২৪ পরিবারের মাঝে ৪৫০ টাকা করে প্রদান করা হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লারহাট ইউপি সচিব মোঃ শফিকুল ইসলাম (ইলিয়াস)।

ট্যাগস :

নলছিটিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ টাকা বিতরণ

আপডেট সময় : ০৭:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১