খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাগড়াছড়ি বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১০৪৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাগড়াছড়িতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগ আজ বুধবার (৫মে) সন্ধ্যায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় কলাবাগানে করোনার স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।
এসময় প্রধান অথিতি বলেন, খালেদা জিয়ার অসুস্থতার খবরে আমরা সবাই উদ্বিগ্ন। নেতাকর্মীরা উদ্বেগের মধ্যে আছেন দেশনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে। গতকাল নেত্রীর শ্বাসকষ্ট হওয়ায় সিসিইউতে নেয়া হয়েছে, এখনো তিনি সিসিইউতে আছেন, অক্সিজেন দেয়া হচ্ছে, এখন স্থিতিশীল আছেন।
তিনি আরো বলেন, আমরা আল্লাহর কাছে বেগম জিয়ার জন্য দোয়া চাইছি। এখন শুধু দল নয়, সমগ্র জাতি আজকে প্রার্থনা করছেন, দোয়া করছেন। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের শেষ আশ্রয়স্থল, যাকে গণতন্ত্রের একমাত্র প্রহরী বলা যায়, তিনি (খালেদা জিয়া) যেন অতি দ্রুত সুস্থতা লাভ করেন। সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া দলের সর্বস্থরের নেতা-কর্মী ও সর্ব সাধারণকে মাস্ক পরিধান করে ও করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
[irp]
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক আব্দুল মালেক মিন্টু, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান প্রমুখ।


























