ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ভেজাল খাবার উৎপাদন ও বিক্রি, সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / ১০৭১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃরাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রি করার দায়ে ৭ প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ মে) সকাল থেকে রাত পর্যন্ত র‌্যাব-১০ পরিচালিত এই ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান।

[irp]

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, অভিযানকালে অনুমোদনহীন নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী তৈরির অপরাধে সোনার বাংলা বেকারীকে ২ লাখ, কনিকা ফুড প্রোডাকশনকে ২ লাখ ৫০ হাজার, মমতাজ ফুড প্রোডাকশনকে ১ লাখ, নিউ হাজী বেকারীকে ২ লাখ ৫০ হাজার, রশের ঘর সুইটমিটকে ৩ লাখ, মুন চকলেট এন্ড ফুড বেভারেজকে ২ লাখ ৫০ হাজার ও মদিনা বেকারীকে ৫ লাখ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের অনুমোদনহীন নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী এবং তা তৈরির কাচামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

ট্যাগস :

ভেজাল খাবার উৎপাদন ও বিক্রি, সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:১৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১