কক্সবাজারে বস্তাভর্তি ইয়াবাসহ মা-ছেলে আটক
- আপডেট সময় : ১১:১৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১০৪৩ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃকক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বস্তাভর্তি ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ মে) সকাল ৭টার দিকে মধ্যম কলাতলীর শামসুল ইসলামের বাড়ি থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মধ্যম কলাতলীর শামসুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও তার ছেলে সাইফুল ইসলাম (২২)। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ফাতেমা বেগমের বড় ছেলে রাসেল সাগর পথে ইয়াবা এনে পাচার করে আসছিলো।
[irp]
শনিবার ভোরে পুলিশ তার বাসায় অভিযান চালায়। এসময় বস্তাভর্তি লুকিয়ে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ রাসেলের ছোট ভাই সাইফুল ও মাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। তিনি বলেন, ইয়াবাগুলো কলাতলীর নৌকার ঘাট দিয়ে এসে শামসুল ইসলামের বাড়িতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়।
সে রকম একটি চালানের খবর পেয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

























